নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পুলিশ কমিশনারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ২টি অত্যাধুনিক বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি প্রাইভেটকার এবং একটি আইফোনসহ এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ মে ২০২৬ খ্রিস্টাব্দে জিএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ ইসরাইল হাওলাদার-এর নেতৃত্বে সদর থানার অফিসার ইনচার্জ, চৌকস পুলিশ সদস্য ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে মহানগরীর ভাওরাইদ এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ভাওরাইদ চৌরাস্তা থেকে পূর্ব দিকে প্রায় ২০০ মিটার দূরে পোড়াবাড়ী র্যাব ক্যাম্পমুখী সড়কে সন্দেহভাজন দুটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ২টি লোহার তৈরি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৬ রাউন্ড পিস্তলের গুলি, ১ রাউন্ড ফায়ারকৃত গুলির খোসা, একটি সিলভার রঙের প্রো-বক্স প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-৩১-৪৪২৭), একটি সাদা রঙের এলিয়ন প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২১-৫০৭২) এবং একটি আইফোন-১৭ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।
এ সময় অবৈধ অস্ত্র রাখার অভিযোগে মাহাবুর হাসান বাঁধা (২২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জিএমপি জানিয়েছে, মহানগর এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.