শালিখা(মাগুরা) প্রতিনিধি
মাগুরার শালিখা থানা মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও আয়োজক কমিটির সদস্যরা।
আজ বুধবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয়টির ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের ডেকোরেশন দায়িত্ব পান শ্রাবনে ডেকোরেটর। অনুষ্ঠান টি পরিসমাপ্তির পর ডেকোরেটরের ভাড়া এবং ডেকোরেশনে ব্যবহৃত সমস্ত জিনিসপত্র ডেকোরেশন কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারি অনুষ্ঠানে ব্যবহৃত চেয়ার এবং জেনারেটরসহ কিছু আসবাবপত্র নষ্ট করা হয়েছে বলে অপপ্রচার করেন শ্রাবণী ডেকোরেটরের মালিক মাসুম বিল্লাহ, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীবাস চন্দ্র বিশ্বাস, প্রাক্তন ছাত্র ইশতিয়াজ মাহমুদ অনিক, আয়োজক কমিটির প্রধান আল মামুন, সাবেক সভাপতি প্রশান্ত বকশীসহ অন্যান্য সদস্যরা এ অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপচয় প্রচারের তীব্র নিন্দা জানান।
বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অপপ্রচার চালানো হয়েছে বলছেন বক্তারা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।অন্যথায় যশোর - মাগুরা মহাসড়ক অবরোধ সহ কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.