রাজশাহী বুরো
সিরাজগঞ্জে সদরে অনুমোদনহীন কারখানায় শিশুখাদ্য তৈরির অপরাধে রায়হান আলী নামে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
বুধবার (৩ জুন) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সোহেল শেখের নেতৃত্বে উপজেলার কান্দাপাড়ায় গড়ে ওঠা অবৈধ কারখানায় এ জরিমানা করা হয়।
সোহেল শেখ জানান, আরএস দধি ভাণ্ডার নামক প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই শিশু খাদ্য হিসেবে মাঠা ও দই উৎপাদন করে বাজারজাত করে আসছে। এমন অভিযোগের সত্যতা পেয়ে প্রতিষ্ঠানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনুমোদন ছাড়া উৎপাদন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে আরও কিছু অনিয়মের প্রমাণ পেয়েছে তারা।
এসময় র্যাব ও আনসার সদস্য ছাড়াও জেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.