প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ৭:৪১ অপরাহ্ণ
গরু মিলেছে, মিলছে না মালিক—বিপাকে পুলিশ
প্রেয়সী আক্তার, গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ চোরাইকৃত ৬টি গরু ও ১টি মিনি ট্রাক গত (৪ মে ) বৃহস্পতিবার উদ্ধার করে। প্রায় এক সপ্তাহ পার হলেও গরুর মালিক খুঁজে না পাওয়াই গরু নিয়ে বিপাকে পড়েছে পুলিশ।
গরুসহ যানবাহনের ছবি প্রিন্ট ও ইলেকট্রনিক্স এবং অনলাইন মিডিয়ায় প্রচার করে পুলিশের উদ্ধার মালের প্রকৃত মালিকদের সনাক্ত করতে প্রিন্ট মিডিয়া ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে কালিয়াকৈর থানার এসআই মোঃ ফয়জুর রহমান স্বাক্ষরিত আবেদনপত্র সূত্রে জানা যায়, মামলার এজাহার নামীয় আসামীদের হেফাজত থেকে ১টি বাদামী রঙের গাভী গরু, ১টি কালো রঙের গাভী গরু, ১টি লাল রঙের ছোট বকনা বাছুর, ১টি সাদা-কালো মাঝারি সাইজের গরু, ২টি কালো-সাদা বকনা বাছুরসহ ১টি নীল-খয়েরী রঙের FOTON ACI Motors মিনি ট্রাক রেজিস্ট্রেশন নং: ঢাকা মেট্রো-ড-১২-৭৯৭। চেসিস নং: LVBV3JBBOSY043584। ইঞ্জিন নং: F3FIDS00452 উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন,চোরাই গরুসহ ট্রাক উদ্ধার করা হয়েছে। এখন প্রকৃত মালিকদের খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। মিডিয়ায় ছবি প্রচার করলে মালিকরা সহজে যোগাযোগ করতে পারবেন। বৈধ কাগজপত্র দেখিয়ে গরু ও ট্রাক বুঝে নিতে পারবেন।
উদ্ধারকৃত গরু ও মিনি ট্রাকের প্রকৃত মালিক থাকলে কালিয়াকৈর থানায় যোগাযোগ করতে বলেছে পুলিশ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.