প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৮, ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ণ
লেবাননে হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী
সত্য প্রকাশ ডেস্ক
লেবাননে ইসরায়েলের হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। গতকাল রবিবার হামলার পর এক লাফে ব্যালের প্রতি দুই ডলার বেড়েছে তেলের দাম।
রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ১০ ডলার বা ২ দশমিক ৩২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯২ দশমিক ৬৪ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে ব্রেন্ট অপরিশোধিত তেলের ফিউচার মূল্য ২ দশমিক ৩৩ ডলার বা ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৫ দশমিক ৪২ ডলারে পৌঁছেছে।
এদিকে বৈরুতে হামলার কারণে ইসরায়েলে হামলা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরে পাল্টা হামলায় ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল। উভয় দেশে পাল্টাপাল্টি হামলা শান্তিচুক্তি ক্ষেত্রে নতুন করে বাধা হতে পারে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে তেলের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.