কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের বাগগাড়ি পুল এলাকায় রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার রাত ৮ টার সময় বাগগাড়ি পুলের মাঠে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জামসহ গাড়ি জব্দ করা হলেও জড়িতরা পালিয়ে গেছে। তবে এই অবৈধ মাটি কাটার সাথে স্থানীয় সংসদ সদস্যের ছেলের নাম জড়িয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বাগগাড়ি পুল পাড়া এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তি ও চালকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখান থেকে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত ১টি এসকেভেটর (ভেকু) এবং ২টি ড্রামট্রাক আটক করা হয়। নেপথ্যে এমপিপুত্রের নাম: স্থানীয় একাধিক গোপন সূত্র ও ভুক্তভোগীদের দাবি, 'ইনসাফ ট্রেডার্স' নামের একটি প্রতিষ্ঠান ওই এলাকার তড়িয়া মহালের সর্বোচ্চ দরদাতা হিসেবে কাজ পায়। স্থানীয়দের অভিযোগ, সংসদ সদস্যের ছেলের প্রভাব খাটিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালাচ্ছিল। সোহেল রেজার বক্তব্য: তবে এই অভিযোগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল রেজা সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তিনি বলেন, "আমি এসবের ভেতর কোনো ভাবেই জড়িত নই। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়ানোর চেষ্টা করছে।
ঘটনাস্থলে সরকারি মাটি কাটার অপরাধে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। সহকারী কমিশনার (ভূমি) জানিয়েছেন, সরকারি সম্পত্তি ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু ও মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত এমন অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.