
বৃহস্পতিবার (১৮ জুন) র্যাব-১২ সিরাজগঞ্জের উপ-অধিনায়ক মেজর মো. ফারহান-উজ-জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৭ জুন দুপুর সাড়ে ১টার দিকে অধিনায়ক র্যাব-১২-এর দিকনির্দেশনায় সদর কোম্পানির একটি আভিযানিক দল যমুনা সেতু পশ্চিম থানার সামনে পাকা সড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১ হাজার ৫৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তি হলেন কক্সবাজার সদর উপজেলার উত্তর ডিককুল এলাকার মোহাম্মদ সালমান (৩০)। তিনি মো. ইসহাকের ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সালমান দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে যমুনা সেতু পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র্যাব-১২ জানিয়েছে, মাদকমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.