কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় বিপুল পরিমাণ নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. তহিদুল ইসলাম (৪০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ২২ জুন (সোমবার) ভেড়ামারা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার জগশ্বর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ টিম জগশ্বর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির সময় হাতেনাতে তহিদুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০০ (দুইশত) পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত তহিদুল ইসলাম উপজেলার জগশ্বর
(রাজাপাড়া) এলাকার মৃত তফসের আলীর ছেলে। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.