জামাল উদ্দীন, কক্সবাজার
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির সদস্যরা রেজুখাল চেকপোস্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক গতিবিধির কারণে দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিদের একজন বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাসিন্দা এবং অপরজন টেকনাফের ২৬ নম্বর এফডিএমএন (রোহিঙ্গা) ক্যাম্পের বাসিন্দা। অভিযানের সময় মাদক পাচারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
উদ্ধার হওয়া ইয়াবা, জব্দকৃত মোবাইল ফোন এবং আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তপথে মাদক চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.