মোঃ রোমান হোসেন
সাভারে জাতীয়তাবাদী দল বিএনপি’র মহিলা দলের পদ বঞ্চিতরা বিক্ষোভ করেছে। এসময় বিক্ষোভে পদ বঞ্চিতরা অভিযোগ করেন, অর্থ বাণিজ্যের মাধ্যমে ও ত্যাগীদের দলে মূল্যায়ন না করে সাভার পৌর মহিলা দলের কমিটি দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে সাভার প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দলের পদ বঞ্চিত অর্ধ-শতাধিক নারীরা।
বিক্ষোভে ঢাকা জেলার মহিলা দলের সাবেক সদস্য মৌসুমি আক্তার বলেন, আমি ২০১৩ সালে ঢাকা জেলা মহিলা দলের সদস্য ছিলাম। আওয়ামীলীগের সময় বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছি। তারপরেও আমরা বিএনপি’র হয়ে রাজপথে থেকে সংগ্রাম করেছি। কিন্তু এখন বিএনপি’র মহিলা দলের নব কমিটি গঠিত হয়েছে। এতে ত্যাগীদের নাম নেই। যারা পদ পেয়েছেন, তারা বিএনপি’র হাইব্রিড। তাদের বিএনপি’র জন্য উল্লেখযোগ্য কোনও ত্যাগ নেই। এরা সুসময়ে এসে পদে বসেছেন বলে জানান তিনি।
এসময় তিনি আরো অভিযোগ তুলে বলেন, আমরা বিএনপি’র রাজনীতি করেছি। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাত ধরে বিএনপি’র রাজনীতি শুরু। কিন্তু পরে মরহুম বিএনপি নেতা ঢাকা জেলার সাবেক বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক সাভার পৌর বিএনপি’র সভাপতি খন্দকার মাইনুল হোসেন বিল্টুর অনুসারী হওয়ায় আমাদের বঞ্চিত করা হয়েছে। সে তো আওয়ামীলীগ করেনি। সেও বিএনপি’র ত্যাগী নেতা ছিলেন। আমরা তার সঙ্গে রাজনীতি করাই ছিল কি আমাদের অন্যায় । অর্থ বাণিজ্যের মাধ্যমে সুবিধা ভোগীদের পদে বসানো হয়েছে । এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ত্যাগীদের মূল্যায়নের জন্য অনুরোধ জানান তিনি।
এসময় বিক্ষোভ সমাবেশে বিএনপি মহিলা দলের অর্ধ-শতাধীক পদ বঞ্চিতরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.