কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বুলবুল কবির (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৫ জুন গভীর রাতে উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে ভেড়ামারা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। থানার এসআই (নিঃ) মোঃ রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মোঃ পিয়ার আলীর বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালান। এ সময় রাত আনুমানিক ২:২০ ঘটিকায় বুলবুল কবিরকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামি মোঃ বুলবুল কবির ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৫/০৭/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.