মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে ডালপট্টী ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময় সভা আয়োজিত হয়েছে ।
বুধবার (৮ জুলাই) বিকেলে সাভার বাজার রোড ঈশিতা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক পৌরমেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান ফকির সুমন। মতবিনিময় সভায় বাজার ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বলেন,আমি দীর্ঘদিন এই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।

তাই এই বাজারের কোথায় কী সমস্যা রয়েছে, তা আমার খুব ভালো করেই জানা আছে। আমি আপনাদের সাথে নিয়ে এই বাজারের সকল সমস্যা দূর করবো বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না বলে বলেন তিনি আরো বলেন আমার কাজের মাধ্যমেই আপনাদের মন জয় করে ভোট আদায় করে নিতে চাই।সভায় এমন প্রতিশ্রুতি ও বক্তব্যকে সাধুবাদ জানান এবং বাজারের উন্নয়নে ব্যবসায়ী বৃন্দ তার পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। এ সময় বাজার ব্যবসায়ীবৃন্দ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.