নিজস্ব প্রতিবেদক
টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় দুর্ভোগে পড়া গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ৩ নম্বর ওয়ার্ডের হাতীমারা বর্ষাডাঙ্গা এলাকার প্রায় ২২৫টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী মৃধা।
সোমবার (১৩ জুলাই) সকালের দিকে তিনি বর্ষাডাঙ্গা এলাকার বিভিন্ন জলাবদ্ধ স্থানে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে চিড়া, মুড়ি, বিস্কুট, পানি ও অন্যান্য প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেন।
এ সময় আলহাজ্ব মোঃ ইদ্রিস আলী মৃধা বলেন, "টানা বৃষ্টির কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।"
এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই হাতীমারা বর্ষাডাঙ্গা এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে স্থানীয়দের চলাচল, রান্নাবান্না ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তারা দ্রুত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
শুকনা খাবার বিতরণকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জামায়াতের নেতাকর্মী এবং স্বেচ্ছাসেবকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.