প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার সহধর্মিণীর শুভ জন্মদিন আজ

কাঁঠালিয়া উপজেলা প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া ও রাজাপুরের গণমানুষের প্রিয় নেতা, যুক্তরাষ্ট্র প্রবাসী ও নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সম্মানিত সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজার সহধর্মিণীর শুভ জন্মদিন আজ। স্ত্রীর এই বিশেষ দিনটিতে অত্যন্ত আবেগঘন ও ভালোবাসাপূর্ণ এক শুভেচ্ছা বার্তা দিয়েছেন এই বিএনপি নেতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সহধর্মিণীর সাথে কাটানো সুন্দর কিছু মুহূর্তের ছবি প্রকাশ করে এক আবেগঘন শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান সেলিম রেজা লিখেন—
"জন্মদিনের শুভেচ্ছা, প্রিয়তমা! তুমি শুধু আমার স্ত্রী নও, বরং আমার জীবনের সেরা বন্ধু এবং সেরা উপহার। আল্লাহ্ সর্বদা তোমাকে সুস্থ রাখুক..."
তাদের এই আনন্দময় মুহূর্ত এবং শুভেচ্ছা বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই কাঠালিয়া-রাজাপুরের স্থানীয় নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশী এবং শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই দম্পতি। অনেকেই তাদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সুখী দাম্পত্য জীবন কামনা করে কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।
নেতাকর্মীরা জানান, প্রবাসে থেকেও হাবিবুর রহমান সেলিম রেজা যেমন সবসময় কাঠালিয়া-রাজাপুরের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান, তেমনি তাঁর এই রাজনৈতিক ও সামাজিক ব্যস্ততার পেছনে অন্যতম প্রধান প্রেরণা এবং শক্তি হিসেবে পাশে রয়েছেন তাঁর সহধর্মিণী। জন্মদিনের এই শুভক্ষণে তাঁদের পুরো পরিবারের প্রতি কাঠালিয়া ও রাজাপুরবাসীর পক্ষ থেকে রইল লাল গোলাপ শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.