প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৬, ৮:০৬ পূর্বাহ্ণ
নিউইয়র্কে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুরের সাথে বিএনপি নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাঠালিয়া উপজেলা প্রতিনিধি
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি মহোদয়ের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে অবস্থানরত বিএনপি এবং বরিশাল অঞ্চলের প্রবাসী বিএনপি নেতা-কর্মীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব আহম্মেদ সোহেল মনজুর সুমন। তিনি প্রবাসীদের দেশের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান এবং পারস্পরিক সৌহার্দ্য ও রাজনৈতিক সহনশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান, ব্যবস্থাপনা ও পরিচালনায় ছিলেন ঝালকাঠির কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের আস্থাভাজন নেতা, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি জনাব হাবিবুর রহমান সেলিম রেজা।
সভায় নিউইয়র্ক মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বরিশাল বিভাগ থেকে নিউইয়র্কে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বিএনপি নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং নিজ নিজ এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রবাসীদের পক্ষ থেকে প্রধান অতিথিকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.