নিজস্ব প্রতিনিধি
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুর ২০২৫-২৬ অর্থবছরের বরাদ্দের আওতায় অসহায় ও শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেছেন। হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। তাদের স্বাভাবিক চলাচল ও জীবনযাত্রা সহজ করতে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
এ সময় হুইলচেয়ার গ্রহণ করেন—
১. জরিনা রোজিনা খাতুন, স্বামী: আব্দুর রশিদ, বামনপাড়া, চাঁদগ্রাম।
২. সাজিম, পিতা: মৃত আমজাদ হোসেন, কদমতলা, মোকারিমপুর।
৩. তমা, পিতা: তোফাজ্জেল হোসেন, নওদাপাড়া পৌরসভা।
৪. আব্দুল আজিজ, পিতা: মৃত আছেন উদ্দিন, মাধবপুর, বাহাদুরপুর।
৫. মনিকা খাতুন, পিতা: জহুরুল ইসলাম, জগশ্বর, জুনিয়াদহ।
৬. মো. আয়াত, পিতা: হুমায়ন, ধরমপুর।
হুইলচেয়ার পেয়ে উপকারভোগীরা মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল গফুরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। ভেড়ামারা উপজেলা বাসি ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.