কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা, এ-যেন দেখার কেউ নেই। বিশেষ করে ভেড়ামারা পৌরসভার সামনে থেকে পুরাতন উদ্দীপন মোড় পর্যন্ত একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে গুরুত্বপূর্ণ এই সড়কটি। ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে প্রতিদিন নিয়মিত শতশত রুগী এই সড়কটি ব্যাবহার করে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
বিশেষ করে প্রসূতি রুগীদের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি মরন ফাঁদে পরিণত হয়েছে। এছাড়া ভেড়ামারা থেকে রাজধানী ঢাকার সাথে সরাসরি যাতায়াতের অন্যতম মাধ্যম হিসেবে এই সড়কটি ব্যাবহার হয়ে আসছে যার কারনে ভাড়ি ভাড়ি যানবাহন এই সড়ক দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করে থাকে। সমান্য বৃষ্টিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই সড়কে যেকোনো সময় ঘটতে পারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এমনতো অবস্থায় অতিদ্রুত রাস্তাটি মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করে গড়ে তুলে, এই অভিশাপ থেকে মানুষকে মুক্তি দিতে স্হানীয় কতৃপক্ষ ও রাজনৈতিক নেতৃত্বের নিকট আকুল আবেদন জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী'সহ সাধারণ মানুষ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকীয় কার্যালয়ঃ ৩নং ওয়ার্ড কাশিমপুর, গাজীপুর মহানগর, গাজীপুর -১৩৪৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.