নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) পাপনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের তদন্ত ১৫ দিন পার হলেও শুরু হয়নি বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগকারী জানান, নির্ধারিত কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো তদন্ত কার্যক্রম শুরু হয়নি। এতে তিনি হতাশা প্রকাশ করে অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
অভিযোগের বিষয়ে জানতে এসআই পাপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, "আমি জনগণের চাকরি করি না, সরকারি চাকরি করি। আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই।
এ বিষয়ে কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেনের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.