নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, রেজিস্ট্রেশন নং-১৭২৪ কর্তৃক অনুমোদিত নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর মতিঝিল পেট্রোল পাম্প সংলগ্ন জনতা অফিসের নিচতলায় এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতা এবং গুলিস্তান টার্মিনাল কমিটির প্রধান উপদেষ্টা ও সভাপতি আব্দুর রহিম বকস দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক এবং গুলিস্তান টার্মিনাল কমিটির উপদেষ্টা সুমন ভূঁইয়া। এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ জাতীয়তাবাদী শ্রমিক দলের সদস্য সচিব ও গুলিস্তান টার্মিনাল কমিটির উপদেষ্টা বদরুল আলম সবুজ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এমদাদ হোসেন পাটোয়ারী। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির আহ্বায়ক আবুল খায়ের খাজা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাশারুল আলম কামাল।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রহিম বকস দুদু বলেন, শ্রমিকদের ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে পরিবহন খাতকে আরও সুসংগঠিত করতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি টার্মিনালে কর্মরত শ্রমিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সংগঠনের কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নতুন পরিচালনা কমিটির সদস্যদের নিজেদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন থেকে শ্রমিকদের কল্যাণে কাজ করতে হবে। কোনো ধরনের বিভেদ বা বিশৃঙ্খলা নয়, বরং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শ্রমিকদের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় গুলিস্তান টার্মিনাল কমিটির যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেনসহ টার্মিনাল কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, সম্পাদকঃ ০১৯১০৬৩৭৩২১, প্রকাশকঃ ০১৮৭২৬০৫৩৬২, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.