মোঃ আরমান হোসেন মোড়ল
মাদক নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা রাখায় গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মো. খালিদ হোসেনের কর্মকাণ্ডের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা। থানার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মুখে মুখে এখন তার কর্মতৎপরতার কথা শোনা যাচ্ছে।
দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদকবিরোধী কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করছেন ওসি মোল্লা মো. খালিদ হোসেন। মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে পুলিশের তৎপরতা জোরদারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং থানায় সেবাপ্রার্থীদের সহযোগিতার ক্ষেত্রেও তিনি সক্রিয় ভূমিকা রাখছেন বলে দাবি স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের তৎপরতা দৃশ্যমান হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, পুলিশের দায়িত্ব শুধু অপরাধী গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ। ওসি মোল্লা মো. খালিদ হোসেনের কর্মকাণ্ডে তারা এ ধরনের উদ্যোগ দেখতে পাচ্ছেন বলে জানান। এদিকে কাশিমপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান কার্যক্রম অব্যাহত রয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মাদক ও অপরাধের বিরুদ্ধে পুলিশের এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সচেতন মহলের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল ও জনবান্ধব ভূমিকার পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতা থাকলে কাশিমপুরকে মাদক ও অপরাধমুক্ত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি সম্ভব।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.