প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৬, ৫:২৭ অপরাহ্ণ
যশোরের শার্শা গোগা সীমান্ত এলাকা থেকে ১১৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল শার্শা প্রতিনিধি
যশোরের শার্শার গোগা সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১১৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, বিজিবি'র অভিযান কর্মকান্ডের অংশ হিসেবে দীর্ঘদিন যাবত চোরাচালানী মালামাল এবং মাদকসহ পাচার চক্র আটকের ক্ষেত্রে সীমান্তে বিজিবি’র গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) বেলা এগোরাটার সময় গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১১৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ সিরাপ আটক করে।
বিজিবি অধিনায়ক আরো জানান যে, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানীসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবি।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.