প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১২, ২০২৬, ৬:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
শার্শা থানা পুলিশের অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামীকে গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুলের ছেলে নূর মোহাম্মাদ বাবু (২১)।
মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা সাতটার সময় পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তা শার্শা থানাধীন শার্শা এলাকা হতে শার্শা থানার ,এফআইআর নং-১৮, তারিখ-১১ আগস্ট, ২০২৬; ধারা- ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর এজাহারনামীয় আসামী নূর মোহাম্মাদ বাবুকে আটক করে। এবং তার দেওয়া তথ্য মতে সেখান থেকে বর্ণিত মামলার ভিকটিম সাহারা আফরিন ফারহানাকে উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,তৎপ্রেক্ষিতে মামলার আনুসঙ্গিক কাযক্রমসহ আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ মোঃ ইমরুল হক, প্রকাশকঃ মোঃ আরমান হোসেন, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ২৭/বি ১ম কলোনি, মাজার রোড় মিরপুর -১ ঢাকা ১২১৬, Email: sottoprokash8643@gmail.com
Copyright © 2026 দৈনিক সত্য প্রকাশ. All rights reserved.