1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া

সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩০ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

 

নিরাপদ সড়ক চাই’র (নিসচা) এর কেন্দ্রীয় যুগ্মমহাসচিব লায়ন মোঃ গনি মিয়া বাবুল সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ অবদান রাখায় ‘নিসচা বিশেষ সম্মাননা ২০২৬’ এ ভূষিত হয়েছেন। ৭ আগস্ট (শুক্রবার) ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ১১তম মহাসমাবেশে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এই সম্মাননা ক্রেস্ট ও সম্মাননা সনদ তাঁকে আনুষ্ঠানিকভাবে প্রদান করেন।
নিসচা’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয় এর সভাপতিত্বে ও মহাসচিব লিটন এরশাদের সঞ্চালনায় অনুষ্ঠানে নিসচা’র জেলা ও উপজেলা প্রতিনিধি, আজীবন সদস্য, উপদেষ্টামন্ডলি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৯৮ সাল থেকে নিসচা’র বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে স্বীয় দায়িত্ব দক্ষতা ও প্রশংসার সাথে পালন করে আসছেন। নিরাপদ সড়ক চাই গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে তিনি ১৯৯৮ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত সাফল্যের সাথে দায়িত্ব পালন করে করেছেন। বর্তমানে তিনি গাজীপুর জেলা শাখা নিসচা’র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি নিসচা’র কেন্দ্রীয় ২০০৬-২০০৮ মেয়াদের কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত নিসচা’র কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব পদে দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। ২০১৯-২১ মেয়াদের কমিটিতে তিনি এক নম্বর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব প্রশংসার সাথে নিরসলভাবে পালন করেছেন। ২০২২-২৩ মেয়াদে কেন্দ্রীয় কমিটিতে তিনি যুগ্মমহাসচিব হিসেবে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। সড়ক দুর্ঘটনা নিরসনে এবং নিরাপদ সড়ক বিষয়ে গণসচেতনতা তৈরীতে বিভিন্ন সভা-সেমিনারে বক্তৃতা ও গণমাধ্যমে কলাম লেখে তিনি বিশেষ অবদান রাখছেন। তিনি নিসচা’র ২০২৬-২৭ কার্যমেয়াদের নির্বাহী কমিটিতে অষ্টমবারের মত যুগ্ম মহাসচিব পদে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করছেন।
উল্লেখ্য, লায়ন মোঃ গনি মিয়া বাবুল নিসচা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে দীর্ঘদিন যাবত মানবকল্যাণে ও সমাজ উন্নয়নে সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে আসছেন। কাজের স্বীকৃতি হিসেবে তিনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেলভিন জোন ফেলো-এমজেএফ উপাধিসহ দুইশতাধিক সম্মাননা পদকে ভূষিত হয়েছেন। পেশায় শিক্ষক হলেও তিনি গণমাধ্যমে নিয়মিত কলাম, প্রবন্ধ, কবিতা ও ছড়া লেখে আসছেন। ফলে দেশের সাংস্কৃতিক ও সাহিত্যাঙ্গাণে এবং গণমাধ্যমে লায়ন মোঃ গনি মিয়া বাবুল এর যথেষ্ট সুনাম রয়েছে।
লায়ন মোঃ গনি মিয়া বাবুল ১৯৭১ সালের ৬ মে গাজীপুর জেলার শ্রীপুরের টেপিরবাড়ী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশিষ্ট সমাজসেবক মোঃ ইসমাইল হোসেন এর ঔরসে ও মহীয়সী নারী আয়েশা খাতুন এর গর্ভের গৌরবান্বিত সন্তান তিনি। তাঁর নিজ এলাকায় তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুলকলেজ, শিশু গণশিক্ষা কেন্দ্র, পাঠাগার প্রভৃতি জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত ইসমাইল হোসেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ফাউন্ডেশেনের মাধ্যমে তিনি গাজীপুরের শ্রীপুরে অসহায় মানুষকে সহায়তাসহ নানা ধরণের জনহিতকর কাজ করে আসছেন। তিনি ১৯৮৭ সাল থেকে সাংবাদিকতার সাথে সংশ্লিষ্ট রয়েছেন। সংবাদপত্র ও সংবাদকর্মীদের পৃষ্ঠপোষকতায় তার রয়েছে বিশেষ অবদান। তিনি গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা, গাজীপুর প্রেসক্লাবের অন্যতম দাতা সদস্য, জাতীয় সাংবাদিক সংস্থার সাথে তিনি ১৯৯৩ সাল থেকে সক্রিয়ভাবে সংশ্লিষ্ট হয়েছেন। তিনি এই সংস্থার কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা, কেন্দ্রীয় কার্যকরী সভাপতি, স্থায়ী পরিষদ চেয়ারম্যান ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিভিন্ন সময়ে প্রশংসার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি নিরাপদ নিউজের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ সংবাদ এর সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কবি সংসদ বাংলাদেশ-এর সাথে প্রায় ২৬ বছর যাবত নিরলসভাবে কাজ করে আসছেন। তিনি কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

ইতিপূর্বে তিনি ২০০৪ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি কবি সংসদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি পদে স্বীয় দায়িত্ব প্রশংসার সাথে পালন করেছেন। পরবর্তীতে ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত তিনি কবি সংসদ বাংলাদেশের স্থায়ী পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি লেখক উন্নয়ন কেন্দ্রের কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি উক্ত সম্মাননায় ভূষিত হওয়ায় বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।