
মোঃ রোমান হোসেন
ঢাকার সাভারে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ৬ আগস্ট) বিকেল ৪টার সময় পৌরসভার ছায়াবিথী এলাকায়
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলমের সভাপতিত্বে আয়োজিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি তার বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের ত্যাগকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন, “শহীদদের এই আত্মত্যাগ দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাদের রক্তে অর্জিত এই দেশে যেকোনো অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আহতদের চিকিৎসা ও শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাভার পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রেফাত উল্লাহ। তিনি গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাহসিকতার প্রশংসা করেন এবং শহীদদের স্মৃতি রক্ষার্থে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। পরে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন