1. admin@dainiksattoprokash.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওরের বুকে উদীচীর আনন্দযাত্রা, সাংস্কৃতিক আয়োজনে মুখর মোহনগঞ্জ ফেনী সীমান্তে ৪ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ ভারত-বাংলাদেশ যাতায়াত বাড়বে, বেনাপোলে নিরাপত্তা জোরদারের ঘোষণা বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে ঝংকার সাংস্কৃতিক সংসদ নাট্যগোষ্ঠীর মনোজ্ঞ সংগীত সন্ধ্যা আয়োজিত  চায়ের দোকান থেকে সেলুন—কাশিমপুরে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার নেটওয়ার্ক ত্যাগীদের মূল্যায়ন করছে বিএনপি নিজ এলাকায়  বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে ক্রিকেট ফাইনালে হাজারো দর্শকের ভিড়ে ইউএনওর আইফোন চুরি

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন রুমিন ফারহানা

মোঃ আরমান হোসেন মোড়ল
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪২ ০০ বার পড়া হয়েছে

 

 

মোঃ আরমান হোসেন মোড়ল

 

 

শেখ হাসিনা নিশ্চয়ই দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। বুধবার (৫ আগস্ট) দুপুরে সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাজনীতিতে তার দীর্ঘদিনের অবদান আছে। তার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগ ছিল অন্যতম রাজনৈতিক দল। তার বয়সও হয়েছে। বাংলাদেশে যদি তিনি ফিরে না আসেন, তাহলে তার দলের অবস্থান কী দাঁড়াবে, কিংবা তার এতদিনের রাজনীতির ইতিহাসেরই বা কী হবে। সবকিছু বিবেচনায় আমার কমন সেন্স বলে, তিনি নিশ্চয়ই ফিরে আসবেন।’
গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার নিষিদ্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আজকাল সবার হাতেই গণমাধ্যম আছে। যে যা শুনতে চায়, সে তা শুনতে পারে। এভাবে তো আসলে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না। আমরা শেখ হাসিনার আমলে দেখেছি, জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই-বা কী করে গণতন্ত্র হয়?’
ছাত্রদল ও শিবিরের গতকালের সংঘর্ষ প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলার নাজুক পরিস্থিতির ইঙ্গিত করে। দলগুলো যে তাদের অঙ্গসংগঠনগুলোর ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, সেটিও ইঙ্গিত করে। দিনশেষে আবারও যে আমরা আগের পুরোনো রাজনীতিতেই ফিরে গেছি, সেটাও ইঙ্গিত করে।’
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।