1. admin@dainiksattoprokash.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভেড়ামারা শহরের যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ, অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা ভেড়ামারার গুরুত্বপূর্ণ ও ব্যাস্ততম সড়ক হাসপাতাল রোডের বেহাল দশা আশুলিয়া দুস্থ মহিলাদের প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কাশিমপুরে নকল ফোম কারখানাসহ তিন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ১ লাখ ৪০ হাজার কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুরের উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা ভেড়ামারা থানা পুলিশ কর্তৃক ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট ও ১৮০০ গ্রাম গাজাসহ গ্রেফতার ২ জন কুষ্টিয়ায় পুলিশের সাইবার সেলের সাফল্য: উদ্ধার ৪৫ হারানো মোবাইল সাভারে জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভেড়ামারায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে শরিফের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৩২ ০০ বার পড়া হয়েছে

 

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

 

আসন্ন ভেড়ামারা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে স্থানীয় ব্যবসায়ী ও সমাজসেবক জনাব শরিফ (স্বত্বাধিকারী, শরিফ জেনারেল স্টোর) নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।

স্থানীয়দের কাছে একজন সৎ, মিষ্টভাষী ও অমায়িক ব্যক্তি হিসেবে পরিচিত জনাব শরিফ দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। এলাকার সুখ-দুঃখে মানুষের পাশে থেকে তিনি ইতোমধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে তার সমর্থকদের দাবি।
জনাব শরিফ বলেন, “আমি নির্বাচিত হলে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব। আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব একটি মডেল ওয়ার্ড গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য।

সমর্থকদের মতে, তরুণ ও উদীয়মান নেতৃত্ব হিসেবে নতুন চিন্তা ও বাস্তবসম্মত পরিকল্পনার মাধ্যমে তিনি ৫ নম্বর ওয়ার্ডের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন। তারা মনে করেন, একজন নীতিবান ও জনবান্ধব জনপ্রতিনিধিই ওয়ার্ডের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে সক্ষম।

এদিকে, আসন্ন নির্বাচনে জনাব শরিফের পক্ষে ব্যাপক গণসংযোগ চালানো হচ্ছে। তিনি ওয়ার্ডবাসীর কাছে দোয়া, ভালোবাসা, সমর্থন এবং মূল্যবান ভোট কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।