1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

সাভারে ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রোমান হোসেন, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ১৪১ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ রোমান হোসেন

 

ঢাকার সাভারে ডালপট্টী ব্যবসায়ী কল্যাণ সমিতির মতবিনিময় সভা আয়োজিত হয়েছে ।

বুধবার (৮ জুলাই) বিকেলে সাভার বাজার রোড ঈশিতা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক পৌরমেয়র পদপ্রার্থী মোঃ খোরশেদ আলম। ​দুলাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সোলায়মান ফকির সুমন। মতবিনিময় সভায় বাজার ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনায় বিদ্যমান সমস্যা ও ভোগান্তির কথা তুলে ধরেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা মোঃ খোরশেদ আলম বলেন,​আমি দীর্ঘদিন এই বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি।

 

তাই এই বাজারের কোথায় কী সমস্যা রয়েছে, তা আমার খুব ভালো করেই জানা আছে। আমি আপনাদের সাথে নিয়ে এই বাজারের সকল সমস্যা দূর করবো বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় কোনো আপস করা হবে না বলে বলেন তিনি আরো বলেন আমার কাজের মাধ্যমেই আপনাদের মন জয় করে ভোট আদায় করে নিতে চাই।সভায় এমন প্রতিশ্রুতি ও বক্তব্যকে সাধুবাদ জানান এবং বাজারের উন্নয়নে ব্যবসায়ী বৃন্দ তার পাশে থাকার আশ্বাস ব্যক্ত করেন। এ সময় বাজার ব্যবসায়ীবৃন্দ সহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।