1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ২৭ ০০ বার পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

 

 

 

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দামুদরকাঠি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে স্থানীয় একটি মসজিদের ইমাম নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ওই নারী তাঁর পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকেও সঙ্গে নিয়ে যান। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, দামুদরকাঠি গ্রামের কাশেম ফকিরের ছেলে মো. বেলাল ফকির দীর্ঘদিন ধরে কচুয়া পল্লী বিদ্যুৎ সংলগ্ন একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৭ জুলাই জুমার নামাজ শেষে তিনি মসজিদ কমিটির কাছে সাত দিনের ছুটি নেন। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কর্মস্থলে আর ফেরেননি।

পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, একই দিন পাশের বাড়ির প্রবাসী মো. হাসানের স্ত্রী সাম্মি (২২), মাহাবুব হাওলাদারের মেয়ে, নিজের পাঁচ বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে নিখোঁজ হন। স্থানীয়দের অভিযোগ, বেলাল ফকির ও সাম্মির মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্ক ছিল এবং তারা একসঙ্গে চলে গেছেন।

মসজিদের কয়েকজন মুসল্লি জানান, জুমার নামাজ শেষে ছুটির কথা বলে ইমাম চলে যান। পরে জানতে পারেন, তিনি পাশের বাড়ির এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে গেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে প্রবাসীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।