1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কাশিমপুরে ছাত্রলীগ সদস্যের বিরুদ্ধে চোর ছিনিয়ে নেওয়া ও মাদক ব্যবসার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৯৮ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন ১ নম্বর ওয়ার্ডের পলাশ হাউজিং এলাকার বাসিন্দা গোলাম রাবিবর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের দাবি, তিনি ছাত্রলীগের সদস্য হিসেবে এখনো সক্রিয় রয়েছেন। তার বিরুদ্ধে এলাকাবাসীর হাতে আটক এক চোরকে ছিনিয়ে নেওয়া, সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের

হুমকি দেওয়া এবং এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগও উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, গোলাম রাবিব পলাশ হাউজিং এলাকার মনোয়ারের ছেলে। তার মা মনোয়ারা বেগম অতীতে মহিলা লীগের সহ-সভাপতি ছিলেন বলে এলাকাবাসীর দাবি।

অভিযোগ অনুযায়ী, পলাশ হাউজিং এলাকার গির্জার পাশের একটি খালি জায়গায় গাড়ি পার্কিংয়ের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছে। স্থানীয়দের একাংশের দাবি, এই কর্মকাণ্ডের সঙ্গে গোলাম রাবিবর সম্পৃক্ততা রয়েছে। এছাড়া ওই ব্যবসা থেকে অর্জিত অর্থ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডে ব্যবহার করা হয় বলেও অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর আরও অভিযোগ, সম্প্রতি তাদের হাতে আটক এক চোরকে গোলাম রাবিব ঘটনাস্থল থেকে ছিনিয়ে নিয়ে যান। পরে বিষয়টি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে কয়েকজন সাংবাদিককে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।

এসব অভিযোগের পরও কার্যকর প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।