
মাগুরা প্রতিনিধি
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরার শ্রীপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে উপজেলা জামায়াতে ইসলামী। সোমবার (২০ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা অংশ নেন।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মোল্লা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মো. সাইফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জুলাই শহীদ ফরহাদ হোসেনের বাবা গোলাম মোস্তফা এবং শহীদ সোহানের বাবা মো. সেকেন্দার আলী।
এ সময় বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল সবুর, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার, সাবেক সেক্রেটারি মাওলানা আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক খলিফা খাজা আহমেদ, শিক্ষাবিদ অধ্যক্ষ মো. মকলেছুর রহমান, কর্মপরিষদ সদস্য এম. হাসিবুর রহমান রিপন, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা মো. ইনছান আলী, নাকোল ইউনিয়ন আমীর মো. শরিফুল ইসলাম, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মো. রিয়াদ হোসেন নাসিম এবং আমলসার ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল্লাহ আল হাদী শামীমসহ অন্যান্য নেতারা।
সভায় বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ছাড়াও ১৯৭১ ও ২০২৪ সালের শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়