
নিজস্ব প্রতিনিধি, প্রিয়া চৌধুরী
রাজধানীর মান্ডা এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চলানোর অভিযোগ উঠে এসেছে মাদক ব্যবসায়ী আকাশে বিরুদ্ধে স্থানীয়দের দাবি, “আকাশ” কিছু প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় মাদক ব্যবসার নেটওয়ার্ক গড়ে তুলেছে। বিশেষ করে ৫ আগস্টের পর থেকে তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন সন্ধ্যার পর মান্ডা অলিগলিতে মোটরসাইকেল নিয়ে মহড়া দিতে দেখা যায় আকাশ ও কয়েকজন যুবককে। এলাকাবাসীর অভিযোগ, এসব মহড়ার আড়ালে চলে মাদকের টাকা সংগ্রহ ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার কার্যক্রম। এতে সাধারণ মানুষ আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বিশেষ করে মান্ডা প্রথম গলি এলাকাকে কেন্দ্র করে মাদক লেনদেন বেশি সক্রিয় বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, “পচা শাওন” ও “সুমনের মা হিরার বোন শরিফুন কামাল”হাসান কাউসার নাসিমা নামের কয়েকজন ব্যক্তির কাছ থেকেও নিয়মিত টাকা সংগ্রহ করা হয় বলে শোনা যায়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এলাকাবাসী আরও জানান, প্রকাশ্যে এমন কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান তৎপরতা খুব কম। ফলে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে অভিযোগে অভিযুক্ত চক্রটি।
মান্ডাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এবং এলাকায় শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনবে।