1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পেয়েছে ১৫ শিক্ষার্থী

মোঃ রুহেল আহম্মেদ, নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১৭৫ ০০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি
নওগাঁর ধামইরহাট উপজেলার অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘২৯নং ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে এ বছর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী ১৬ জন শিক্ষার্থীর মধ্যে ১৫ জনই বৃত্তি পেয়ে এলাকায় এক অনন্য নজির সৃষ্টি করেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর বিদ্যালয়টি থেকে মোট ১৬ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১১ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) এবং ৪ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করেছে। পাসের হার ও বৃত্তির সংখ্যা বিবেচনায় এই ফলাফলকে উপজেলার অন্যতম সেরা সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) উত্তীর্ণরা হলেন: মোঃ তুষার আহমেদ, মোঃ মাহির ফয়সাল, উজাইর রহমান, সাদিক আল সাদ, আদনান শাহরিয়ার কাইফ, মারজান জারিফ, মালিহা তাসনিয়া, মারিয়া মহনা , মেফতাহন জান্নাত, মোসা: রাইসা ও মাওয়া।
সাধারণ গ্রেডে উত্তীর্ণরা হলেন: মোসারাত তাবাসসুম মানি, রুহানা সিদ্দিকা, নাজনিন নিহা ও আহনাফ সালিম। ১৯৬৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি এই অঞ্চলে গুণগত শিক্ষার মানোন্নয়নে এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শুধু প্রাতিষ্ঠানিক পড়াশোনাই নয়, বিভিন্ন সহ-শিক্ষা কার্যক্রমেও বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে সুনামের ধারা অক্ষুণ্ণ রেখেছে। বিদ্যালয়ের এমন গৌরবোজ্জ্বল ও ঈর্ষণীয় সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) মাঝে বইছে আনন্দের জোয়ার। এই বিষয়ে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী গভীর সন্তোষ প্রকাশ করে জানান—
বছরের শুরু থেকেই নিয়মতান্ত্রিক পাঠদান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, ম্যানেজিং কমিটির সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সচেতনতার সম্মিলিত প্রয়াসেই এই অভাবনীয় সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামীতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
এলাকাবাসী ও স্থানীয় শিক্ষানুরাগীদের মতে, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ধারাবাহিক সাফল্য উপজেলার সামগ্রিক প্রাথমিক শিক্ষার মান বাড়াতে অন্য প্রতিষ্ঠানগুলোকেও দারুণভাবে অনুপ্রাণিত করবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।