হোমনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত- ৪৫৮ জন
মোঃ হানিফ মিয়া, কুমিল্লা জেলা প্রতিনিধি
প্রকাশের সময় :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
১৮৪
০০ বার পড়া হয়েছে
কুমিল্লা জেলা প্রতিনিধি
কুমিল্লার হোমনায় আজ থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে ৮০৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছেন। প্রশাসনের সুষ্ঠু ব্যবস্থাপনায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় উপজেলার ৩টি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন সহ হোমনা উপজেলায় মোট ১ হাজার ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১২ জন বালক ও ৭৫৫ জন বালিকা।এ দিকে প্রথম দিনের পরীক্ষায় ১ হাজার ২৬৭ জনের মধ্যে ৮০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেন অবশিষ্ট ৪৫৮ জন অনুপস্থিত রয়েছেন।
হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান জানান, কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। পরীক্ষার্থীরা উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে ।