কুষ্টিয়ার ভেড়ামারায় অগ্নিবীণা শিক্ষা উদ্যান কতৃক আয়োজিত এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা।
মোঃ বাবুল আক্তার, নিজস্ব প্রতিনিধি
প্রকাশের সময় :
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
৫৯
০০ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
অগ্নিবীণা শিক্ষা উদ্যান ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে আজ ১৭ই এপ্রিল শুক্রবার এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় এবং কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার বাবুল আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আসলাম উদ্দিন, সাবেক অধ্যক্ষ, বিজেএম ডিগ্রী কলেজ। সার্বিক পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক জনাব আলমগীর হোসেন।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে উজ্জ্বল ভবিষ্যতের শুভকামনা জানানো হয় এবং কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদেরকে মনোযোগী পড়াশোনা, নৈতিকতা ও আত্মবিশ্বাসের সাথে
সামনের চ্যালেঞ্জ মোকাবিলা করার পরামর্শ দেন।
অগ্নিবীণা শিক্ষা উদ্যানের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধি করার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যম
কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।