1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ভেড়ামারায় ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার ‎

রতন কুমার ঘোষ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮২ ০০ বার পড়া হয়েছে

কুষ্টিয়া জেলা প্রতিনিধি

 

‎কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের এক বিশেষ অভিযানে ১৭ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ বুলবুল কবির (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। ৫ জুন গভীর রাতে উপজেলার দক্ষিণ সাতবাড়িয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে ভেড়ামারা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস টিম এই অভিযান পরিচালনা করে। থানার এসআই (নিঃ) মোঃ রেজাউল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সাতবাড়িয়া গ্রামের মোঃ পিয়ার আলীর বসত বাড়ির সামনের ইটের সলিং রাস্তার ওপর অভিযান চালান। এ সময় রাত আনুমানিক ২:২০ ঘটিকায় বুলবুল কবিরকে ১৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ বুলবুল কবির ভেড়ামারা উপজেলার কারিগরপাড়া এলাকার মৃত তুজাম্মেল হকের ছেলে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ধৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০২, তারিখ: ০৫/০৭/২০২৬)। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।