1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

মধুখালী বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫০ ০০ বার পড়া হয়েছে

 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

 

 

 

ফরিদপুরের মধুখালী পৌরসভার বাজারের সরকারি জায়গা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রবিবার (১৯ জুলাই) দুপুর ১২টা থেকে বিকেল ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
অভিযানে সরকারি জায়গা অবমুক্ত করে বাজারে নতুন একটি রাস্তা তৈরির জন্য উদ্যোগ নেয়া হয়। অভিযানে বেশ কিছু ভবনের বারান্দা, দেয়াল ভাঙ্গা ও গাছপালা কেটে ফেলা হয়।

এ সময় অভিযান বন্ধ করতে প্রতিক দত্তের মুঠোফোনে অনৈতিক চাপ প্রয়োগ করতে দেখা যায়। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট তার অর্পিত দায়িত্ব সঠিকভাবে পরিচালনা করেছেন ।

মধুখালী প্রাণকেন্দ্রে অবস্থিত,পৌরসভার বাজার কমিটির অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দীর্ঘদিনের জমে থাকা অমীমাংসিত জটিলতার আংশিক নিরসন হয় । রাস্তাটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হলে, আরও বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা প্রয়োজন ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত সাংবাদিকদের জানান, বাজারের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত হালট ড্রেন ও ভূমি আগামী এক সপ্তাহের মধ্যে দখলমুক্ত করা হবে, প্রাথমিকভাবে দখলদারদের মৌখিক নির্দেশনা দেয়া হয়েছে। নিজ দায়িত্বে জায়গা খালি না করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সে সময় বাজার কমিটির নির্বাচিত নেতৃবৃন্দ, সাংবাদিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।