1. admin@dainiksattoprokash.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওরের বুকে উদীচীর আনন্দযাত্রা, সাংস্কৃতিক আয়োজনে মুখর মোহনগঞ্জ ফেনী সীমান্তে ৪ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ ভারত-বাংলাদেশ যাতায়াত বাড়বে, বেনাপোলে নিরাপত্তা জোরদারের ঘোষণা বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে ঝংকার সাংস্কৃতিক সংসদ নাট্যগোষ্ঠীর মনোজ্ঞ সংগীত সন্ধ্যা আয়োজিত  চায়ের দোকান থেকে সেলুন—কাশিমপুরে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার নেটওয়ার্ক ত্যাগীদের মূল্যায়ন করছে বিএনপি নিজ এলাকায়  বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে ক্রিকেট ফাইনালে হাজারো দর্শকের ভিড়ে ইউএনওর আইফোন চুরি

হাওরের বুকে উদীচীর আনন্দযাত্রা, সাংস্কৃতিক আয়োজনে মুখর মোহনগঞ্জ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৬ ০০ বার পড়া হয়েছে
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার আয়োজনে হাওর ভ্রমণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উদীচীর শিশু সদস্যসহ অর্ধশতাধিক শিল্পী ও সদস্য অংশ নেন। সম্প্রতি মোহনগঞ্জ শহর থেকে হাওর ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন উদীচীর সদস্যরা। পরে উপজেলার তেতুলিয়া গ্রামে গিয়ে দুটি ট্রলারে চড়ে ডিঙাপোতা হাওরের বুক চিড়ে জৈনপুর গ্রামের বেথাই নদীর তীরে অবস্থিত বিখ্যাত বাউল সাধক উকিল মুন্সী সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছান তারা।
সেখানে পৌঁছে গান, নৃত্যসহ নানা সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন উদীচীর শিল্পী ও সদস্যরা। হাওরের মনোরম প্রাকৃতিক পরিবেশে এ আয়োজন অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে। পরে দুপুরে অংশগ্রহণকারীদের জন্য খাবারের আয়োজন করা হয়।
এসময় উৎসবে উপস্থিত ছিলেন উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম, সাবেক সভাপতি তাহমিনা সাত্তার, সহসভাপতি কল্পনা সরকার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চৌধুরী, নাসের তালুকদার, রিপন রায়, স্মরণ তালুকদার, সাংবাদিক আবুল কাসেম আজাদ, কামরুল ইসলাম রতন ও সাইফুল আরিফ জুয়েলসহ অন্যরা। এ ছাড়া উদীচীর শিশু সদস্যসহ অর্ধশতাধিক সদস্য ও শিল্পী এতে অংশ নেন।আয়োজকেরা জানান, প্রকৃতির সান্নিধ্যে সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করা এবং সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ হাওর ভ্রমণ উৎসবের আয়োজন করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।