1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা জেলা বিটিএসএফ-এর কমিটি ঘোষণা: মিলন হোসেন সভাপতি ও মোঃ মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক নওগাঁর ধামইরহাটে সফলতার শীর্ষে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেই ভৌত অবকাঠামোর উন্নয়ন যশোরের শার্শা গোগা সীমান্ত এলাকা থেকে ১১৪ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন শার্শা থানা পুলিশের অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার ৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ

নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩১ ০০ বার পড়া হয়েছে
সোহেল খান দূর্জয়-নেত্রকোনা
নেত্রকোনার মোহনগঞ্জে মাদক সেবন ও সংরক্ষণের অপরাধে চার যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শমল মিয়া (২২) মোহনগঞ্জ থানার নওহা গ্রামের মৃত আশব আলীর ছেলে। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। জাহেদুল ইসলাম জুয়েল (৩৩) মোহনগঞ্জ থানার পশ্চিম টেংগাপাড়া গ্রামের মৃত মনু মিয়ার ছেলে। তাকে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অনয় রায় (২০) ধর্মপাশা থানার শেখবাড়ী এলাকার অর্জুন রায়ের ছেলে। তাকে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মো. ফারুক মিয়া (৩৫) ধর্মপাশা থানার খুরশিমুল গ্রামের মহর উদ্দিনের ছেলে। তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকালে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মোহনগঞ্জ থানাধীন নওহা জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল মোহনগঞ্জ উপজেলায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মোহনগঞ্জ থানাধীন নওহা জামে মসজিদের সামনে থেকে মাদকদ্রব্য সেবন ও সংরক্ষণের সময় চারজনকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এ কাদের।
তিনি অপরাধ আমলে নিয়ে আসামিদের দোষী সাব্যস্ত করেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতের রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত চার আসামিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে নেত্রকোনা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলাব্যাপী এ ধরনের নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।