1. admin@dainiksattoprokash.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওরের বুকে উদীচীর আনন্দযাত্রা, সাংস্কৃতিক আয়োজনে মুখর মোহনগঞ্জ ফেনী সীমান্তে ৪ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ ভারত-বাংলাদেশ যাতায়াত বাড়বে, বেনাপোলে নিরাপত্তা জোরদারের ঘোষণা বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে ঝংকার সাংস্কৃতিক সংসদ নাট্যগোষ্ঠীর মনোজ্ঞ সংগীত সন্ধ্যা আয়োজিত  চায়ের দোকান থেকে সেলুন—কাশিমপুরে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার নেটওয়ার্ক ত্যাগীদের মূল্যায়ন করছে বিএনপি নিজ এলাকায়  বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে ক্রিকেট ফাইনালে হাজারো দর্শকের ভিড়ে ইউএনওর আইফোন চুরি

নোয়াখালীতে যৌতুক নির্যাতনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২ ০০ বার পড়া হয়েছে

 

নোয়াখালী প্রতিনিধি

 

নোয়াখালীর সেনবাগ উপজেলার এক গৃহবধূ স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর অপপ্রচার এবং আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর না হওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফারিয়া আক্তার মারুফা বলেন, ২০২২ সালের ১৭ জুন মুসলিম শরিয়াহ অনুযায়ী মাসুম উদ্দিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের দুই বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

 

ফারিয়ার অভিযোগ, গত বছরের ৫ জুন তাঁর স্বামী মাসুম উদ্দিন, শাশুড়ি পারুল বেগম ও ননদ মারজাহান আক্তার তাঁর কাছে সাত লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে ১৩ জুন অভিযুক্তরা তাঁর বাবার বাড়িতে গিয়ে আবারও একই পরিমাণ টাকা দাবি করেন। টাকা না দিলে তাঁকে আর শ্বশুরবাড়িতে নেওয়া হবে না এবং তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করবেন বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে ফারিয়া আরও অভিযোগ করেন, তাঁর স্বামী ফেসবুকে একাধিক ভুয়া আইডি ব্যবহার করে তাঁর নামে অশালীন ও মানহানিকর পোস্ট ছড়াচ্ছেন। একই সঙ্গে তাঁর মা ও মামার বিরুদ্ধেও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে। এতে তাঁদের পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, এসব ঘটনার পর গত বছরের ২২ জুন নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে মামলা করেন। মামলার শুনানিকালে পারিবারিকভাবে সমাধানের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। পরে আদালত তাঁর স্বামী মাসুম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

ফারিয়ার দাবি, আদালতের পরোয়ানা জারির পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বেগমগঞ্জ থানা পুলিশ তা কার্যকর করতে পারেনি। তিনি দ্রুত পরোয়ানা কার্যকর, অপপ্রচার বন্ধ এবং অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।