1. admin@dainiksattoprokash.com : admin :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হাওরের বুকে উদীচীর আনন্দযাত্রা, সাংস্কৃতিক আয়োজনে মুখর মোহনগঞ্জ ফেনী সীমান্তে ৪ বিজিবির অভিযান: কোটি টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ ভারত-বাংলাদেশ যাতায়াত বাড়বে, বেনাপোলে নিরাপত্তা জোরদারের ঘোষণা বেনাপোলের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ৪৬৭ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ভালোবাসি গাইবান্ধা’ সংগঠনের ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সিরাজগঞ্জে নজরুল বর্ষ উদযাপনে ঝংকার সাংস্কৃতিক সংসদ নাট্যগোষ্ঠীর মনোজ্ঞ সংগীত সন্ধ্যা আয়োজিত  চায়ের দোকান থেকে সেলুন—কাশিমপুরে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়ার নেটওয়ার্ক ত্যাগীদের মূল্যায়ন করছে বিএনপি নিজ এলাকায়  বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এটিএম আব্দুল বারী ড্যানি নেত্রকোনায় ক্রোকারিজের দোকান থেকে ভয়াবহ আগুন- ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার উপরে ক্রিকেট ফাইনালে হাজারো দর্শকের ভিড়ে ইউএনওর আইফোন চুরি

সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ, পরিচয় শনাক্তে তদন্ত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৬ ০০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

 

গাজীপুরের কালিয়াকৈরে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার সাফিপুর ওয়ামী মাদ্রাসার সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় ও মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে পথচারীরা সড়কের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে নাওজোর হাইওয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আলী খান বলেন, সাফিপুর ওয়ামী মাদ্রাসার সামনের সড়ক থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর।

প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, নারীর পরনে সাধারণ পোশাক ছিল। তাঁর শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয়দের ধারণা, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ওই নারীর লাশ সড়কের পাশে ফেলে যেতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ওসি মো. জাফর আলী খান বলেন, দ্রুত ওই নারীর পরিচয় শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি হাইওয়ে এলাকায় পুলিশের টহল আরও জোরদার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।