1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন শার্শা থানা পুলিশের অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার ৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস

মাগুরায় সড়ক পাকাকরণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৩৪ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের সেনের পুকুর থেকে আমুড়িয়া মাঠপাড়া এবং আমুড়িয়া হাসপাতাল সংলগ্ন সড়ক পাকাকরণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের পর সোমবার দুপুরে স্থানীয়রা নির্মাণকাজ বন্ধ করে দেন। স্থানীয়দের অভিযোগ, সড়কের সাব-রেস পর্যায়ে বালু ও খোয়া ব্যবহারে নির্ধারিত অনুপাত অনুসরণ করা হচ্ছে না। পাশাপাশি নিম্নমানের খোয়া ব্যবহারের অভিযোগ রয়েছে। ব্যবহৃত বালুর সঙ্গে কাদামাটি মিশ্রিত রয়েছে বলেও দাবি করেন তারা। আপত্তির পর নির্মাণসামগ্রী বহনকারী দুটি গাড়িকে ঘটনাস্থল থেকে ফিরে যেতে দেখা যায়। এলাকাবাসীর অভিযোগ, কাজের মান নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত এলজিইডির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে নিয়মিতভাবে নির্মাণস্থলে দেখা যায়নি। এতে কাজের যথাযথ তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

সড়কটির নির্মাণকাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান এমএস জাকাউল্লাহ এন্ড ব্রাদার্স। প্রতিষ্ঠানটির স্থানীয় প্রতিনিধি হিসেবে রয়েছেন সোহেল রেজা। অভিযোগের বিষয়ে এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী আ. ন. ম. ওয়াহিদুজ্জামান জানান, বিষয়টি তাঁর অবগত হয়েছে। ঠিকাদারকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। নির্ধারিত নিয়ম অনুসরণ করে কাজ না করলে লিখিতভাবে চিঠি দেওয়া এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে, অভিযোগের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি সোহেল রেজার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়দের দাবি, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর মান ও নির্ধারিত অনুপাত যথাযথভাবে পরীক্ষা করে অভিযোগের সত্যতা যাচাই করা হোক। একই সঙ্গে সরকারি অর্থে নির্মাণাধীন সড়কটি নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করারও দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।