1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন শার্শা থানা পুলিশের অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার ৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস

লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩১ ০০ বার পড়া হয়েছে

 

শরিফুল ইসলাম টাঙ্গাইল

 

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, এর আগে এমপি নির্বাচিত হয়েছে, সরকার নির্বাচিত হয়েছে, শাসক হয়েছে। কিন্তু এবারের নির্বাচনে যারা এমপি হবেন, মন্ত্রী হবেন তারা শাসক হবেন না, জনগণের সেবক হবেন। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ে চারতলা ভিতবিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন,আমরা শূন্য হাতে সরকার গঠন করেছি। হাসিনা এই দেশের অর্থনীতিকে লুট করে একেবারে শূন্যের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ড. ইউনূস প্রায় ১৮ মাস চেষ্টা করেও অর্থনীতিকে কাঙ্ক্ষিত অবস্থায় ফিরিয়ে আনতে পারেননি। এমনকি শেষ মাসে সরকারি কর্মচারীদের বেতন দেওয়া সম্ভব হবে কি না, তা নিয়েও চিন্তার মধ্যে পড়তে হয়েছিল। এমন একটি পরিস্থিতির মধ্যেই আমরা সরকার গঠন করেছি।

তিনি আরও বলেন,এত প্রতিকূলতার মধ্যেও কোটি কোটি টাকা ব্যয়ে প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছেন। প্রত্যেক পরিবারের গৃহিণী মা যেন এই ফ্যামিলি কার্ড পান, সে লক্ষ্যে ইতোমধ্যে তথ্য সংগ্রহের জন্য জনবল নিয়োগ ও টিম গঠনের কাজ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্রশাসনের সংশ্লিষ্ট টিম নিয়ে কাজ করছেন। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে। প্রত্যেক পরিবারের মা এই কার্ড পাবেন। এতে শত শত কোটি, এমনকি হাজার কোটি টাকা ব্যয় হবে। কিন্তু শূন্য অর্থনীতির মধ্যেও প্রধানমন্ত্রী এই উদ্যোগ শুরু করেছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন,প্রধানমন্ত্রী কৃষক কার্ড দেওয়ার কার্যক্রমও শুরু করেছেন, যেটি আমরা নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম। স্বাস্থ্য কার্ড দেওয়াও শুরু হয়েছে। পাশাপাশি উপজেলার বাইরের বিভিন্ন এলাকায় থাকা কমিউনিটি ক্লিনিকগুলো সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব এলাকায় কমিউনিটি ক্লিনিক নেই, সেসব স্থানেও নতুন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন,মানুষ অসুস্থ হলে যাতে ছোটখাটো চিকিৎসার জন্য শহরে ছুটে যেতে না হয়, সেজন্য স্থানীয় পর্যায়েই প্রাথমিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।

অনুষ্ঠানে আইসড়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।