1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনার মোহনগঞ্জে ৪ জনের বিভিন্ন মেয়াদে সাজা, মসজিদের সামনে মাদক সেবন শার্শা থানা পুলিশের অভিযানে তিন ঘন্টার মধ্যে অপহরণ মামলার আসামী গ্রেফতার সহ ভিকটিমকে দ্রুত উদ্ধার ৩৩ বছরে দৈনিক ঘোষণা, বর্ণাঢ্য আয়োজনে মিলনমেলা মধুমতীতে আবারও বালু উত্তোলন! বন্ধের নির্দেশের পরও চলছে ডাম্পিং-বেচাকেনা, নেপথ্যে কারা? কুষ্টিয়ায় অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ: সততা ও বিচারে মুক্তি পেলেন ইউপি সদস্য আরিফ কাউনিয়ায় ফ্যামিলি কার্ড শুমারিতে অনিয়মের অভিযোগ, শহীদবাগ ইউনিয়ন বিএনপি অফিসে ভাঙচুর আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস

আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ

সত্য প্রকাশ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৮ ০০ বার পড়া হয়েছে

 

সত্য প্রকাশ ডেস্ক

 

 

আর মাত্র কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। একই সরলরেখায় সূর্য, চাঁদ ও পৃথিবী। ধরণীতে সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী। মূলত, রোমাঞ্চকর এই ক্ষণের সাক্ষী হবে ইউরোপবাসী।
বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে, নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। মূলত, ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া,পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। ১৯৯৯ সালের পর, এই প্রথম, ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।
তবে শঙ্কা রয়েছে বৃষ্টির। এ নিয়ে চিন্তিত দূরদুরান্ত থেকে দেশগুলোতে আগত দর্শনার্থীরা। বাংলাদেশ সময় বুধবার রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে। স্থায়ীত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে সূর্যের আলো পুরোপুরি বা আংশিকভাবে ঢেকে দেয়, তখন সূর্যগ্রহণ ঘটে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়।
নাসার তথ্যানুযায়ী, বছরপ্রতি পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছর পরপর এটি ঘটে থাকে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।