1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

গাজীপুরে কিশোরীকে ধর্ষণের ঘটনায় ধর্ষকসহ বাড়িওয়ালা আব্দুর রউফ আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৮৪ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আরমান হোসেন

 

গাজীপুরের কাশিমপুরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) এ ঘটনা ঘটে। এদিকে ধর্ষণের আলামত নষ্ট ও ভিডিও ভাইরাল করার অভিযোগে বাড়িওয়ালাকে আটক করা হয়েছে।

এছাড়াও এলাকাবাসী বলছেন, ধর্ষণকারীকে বাঁচাতে কৌশলে বাড়িওয়ালাকে আটক করা হয়েছে। তবে তাকে কোন মামলায় আদালতে পাঠানো হয়েছে, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতার সুপারিশে মামলা হালকা করার অভিযোগ উঠেছে থানার অফিসার-ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের বিরুদ্ধে।

ভিকটিমের মা মরিয়ম আক্তার জানান, আমার মেয়েকে প্রতিবেশী এনামুল হক ১০০ টাকার বিনিময়ে থালাবাসন পরিষ্কার করার কথা বলে নিজ কক্ষে নিয়ে যায়।সেখানে মোবাইল ফোন দেখানোর কথা বলে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে স্পর্শ করেন এবং শেষ পর্যন্ত জোরপূর্বক তাকে ধর্ষণ করেন।

কিশোরীর চিৎকার শুনে বাড়ির অন্যান্য ভাড়াটিয়া এবং বাড়িওয়ালা আব্দুর রউফ এগিয়ে এসে রুমের ভিতরে ধর্ষণকারী এনামুল ও ভুক্তভোগীর ভিডিও ধারণ করে ফেইসবুক লাইভে ছেড়ে দেন বাড়ীওয়ালা আব্দুর রউফ। পরে এই ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি হয়। আর এঘটনার জের ধরে বাড়িওয়ালাকে আটক করা হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ।

এঘটনায় গতকাল শনিবার (৩০ আগস্ট) সকালে ভুক্তভোগীর মা মরিয়ম কাশিমপুর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী এনামুল হক এবং বাড়িওয়ালা আব্দুর রউফকে আটক করে।

কাশিমপুর থানার অফিসার-ইন-চার্জ মনিরুজ্জামান জানান, “ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করেন, আমরা ধর্ষণকারী ও বাড়িওয়ালাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছি।”তবে ধর্ষণকারীকে ধর্ষণ মামলায় ও বাড়িওয়ালাকে নন-এফআইআর মামলায় কেনো আদালতে পাঠানো হলো, এবিষয়ে ওসি কোন সৎ উত্তর দিতে পারেনি এবং কোন কথার উত্তর না দিয়ে মোবাইল ফোনটি তিনি কেটে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুর রউফকে থানা থেকে ‘ছাড়িয়ে’ নেওয়ার জন্য স্থানীয় একজন বিএনপি নেতার সুপারিশ কাজ করেছে।অভিযোগ রয়েছে, উক্ত নেতার চাপে বা সুপারিশে কাশিমপুর থানার ওসি মনিরুজ্জামান আব্দুর রউফের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ইচ্ছাকৃতভাবে হালকা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।