1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ব্র্যান্ড নয়, বিশ্বাসেই টিকে আছে সৈয়দপুরের হাতে তৈরি পাদুকা শিল্প

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৩৫৮ ০০ বার পড়া হয়েছে
 সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে হাতে তৈরি পাদুকা শিল্প দিন দিন বিকশিত হচ্ছে। স্বাধীনতার পর শুরু হওয়া এই শিল্প এখন স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে শহরের বিভিন্ন এলাকায় ছোট বড় ১২ থেকে ১৫টি জুতা তৈরির দোকান ও কারখানা গড়ে উঠেছে।যেখানে প্রতিদিন কর্মব্যস্ত সময় কাটান বহু কারিগর।
স্থানীয় কারিগরদের দক্ষতায় তৈরি এসব জুতা শুধু সৈয়দপুরেই নয়, বরং উত্তরবঙ্গের একাধিক জেলায় চাহিদা পাচ্ছে। কম দামে টেকসই পণ্য পাওয়ায় ক্রেতারাও আগ্রহী হয়ে উঠছেন।
জুতা ব্যবসায়ী সুমন আশরাফী জানান, “১৩ বছর আগে আমি হাতে তৈরি জুতার ব্যবসা শুরু করি। এখন আমার দোকানের জুতা ও চামড়ার স্যান্ডেল দিনাজপুর, ফুলবাড়িসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে সরবরাহ করা হয়। বর্তমানে চারজন কারিগর আমার দোকানে কাজ করছেন।”
তিনি আরও বলেন, “অন্যান্য এলাকায় জুতার কারখানা থাকলেও সৈয়দপুরের তৈরি জুতা ও স্যান্ডেলের মান ও স্থায়িত্বের কারণে চাহিদা বেশি।”
ক্রেতা দেলোয়ার হোসেন বলেন, “এখানকার দোকানগুলোতে একটি চামড়ার জুতা হাজার থেকে বারোশো টাকায় পাওয়া যায়, যেখানে বাজারের শোরুমে একই মানের জুতা বিক্রি হয় তিন হাজার টাকায়। দাম সাশ্রয়ী, আর ব্যবহারেও টেকসই।”
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, কম খরচে উৎপাদন, মানসম্পন্ন চামড়া এবং অভিজ্ঞ কারিগরের কারণে সৈয়দপুরের হাতে তৈরি পাদুকা এখন উত্তরবঙ্গের বাজারে নতুন সম্ভাবনা তৈরি করেছে। এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক কারিগর ও শ্রমিকের জীবিকা চলছে এ খাতকে ঘিরে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।