1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

ঝিনাইদহ কালীগঞ্জে ওসির সামনে দুই সাংবাদিকের ওপর হামলা 

মোঃ পারভেজ, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৩ ০০ বার পড়া হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে থানার সামনে শাহরিয়ার আলম সোহাগ ও মিশন আলী নামের দুই সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৭ জুলাই) রাত ৯টা দিকে এ ঘটনা ঘটে। এসময় ঘটনা স্থলে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ওই দুই সাংবাদিক কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সাংবাদিক শাহরিয়ার আলম সোহাগ দীপ্ত টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও দৈনিক যুগান্তর পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি এবং মিশন আলী নাগরিক টিভির ঝিনাইদহ জেলা প্রতিনিধি।
সাংবাদিক মিশন আলী বলেন, গত ১১ জুলাই শহরের আড়পাড়া এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে মিলন হোসেন নামে এক যুবককে মারধর করে এলাকার অজ্ঞাত কয়েকজন যুবক। এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আড়পাড়া এলাকার মিঠু নামের এক যুবককে তুলে নিয়ে আসে পুলিশ। এরপর রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী থানায় আসে পুলিশের সাথে কথা বলার জন্য। এ সময় ওসি তার পেটুয়া বাহিনী জালাল ও শাহীন লষ্করদের ফোন দিয়ে ডেকে আনে। এমন সংবাদ পেয়ে গ্রামের শুক্রবার রাত ৯ টার দিকে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে কালীগঞ্জ থানার সামনে যায়। সে সময় যুবদল ও কৃষকদলের কয়েকজন নেতা-কর্মী থানায় আসা মহিলাদের ওপর হামলা করে। এই হামলার ভিডিও ধারণ করতে গেলে উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জালাল ভিডিও করতে নিষেধ করেন। বিএনপিদের কোন ভিডিও করা যাবে না বলে সে হুমকি দেয়। এরপর জালাল প্রথমে আমার ওপর হামলা করে। এরপর ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখার স্টাফ কমলাপুর গ্রামের হাসান, নদী পাড়ার টিটো এবং ফারাসপুর গ্রামের রবিউল।
এ ব্যাপারে শাহরিয়ার আলম সোহাগ বলেন, আড়পাড়া এলাকা থেকে ওসি মামলা না নেওয়ায় ১৬/২০ জন নারী থানায় আসে। এসময় উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জালালসহ কয়েকজন ওই নারীদের উপর হামলা চালায়। সেই ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপরেও হামলা চালায় জালালসহ কয়েকজন। ওসির সামনে সন্ত্রাসী জালাল এই হামলা চালিয়েছে। হামলার পর ওসি তাকে গ্রেফতার না করে সেফ এক্সিট দিয়েছে। ওসি জালাল, শাহীন লস্করসহ কয়েকজনকে ডেকে এনেছে।
তিনি আরো বলেন, ওসির মাদক নিয়ে বাণিজ্য ও আসামির মোবাইল গায়েব নিয়ে যুগান্তরে সংবাদ প্রকাশ হয়। এই ঘটনায় ওসি পেটুয়া বাহিনী দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালালো।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, শুক্রবার সন্ধ্যায় আড়পাড়া এলাকার মিঠু নামের নিয়মিত মামলার এক আসামিকে আটক করা হয়। পরে রাত আটটার দিকে তার পরিবারের লোকজন এলাবাসীকে সাথে নিয়ে থানা ঘেরাওয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার খবর জানতে পারি। এসময় আমি নিমতলা এলাকার বিএনপির কয়েকজন নেতাকে বিষয়টি জানায়। মহিলারা যেন থানার ভেতরে প্রবেশ করতে না পারে। আড়পাড়া এলাকার মহিলারা সেখানে উপস্থিত হলে জালাল ও তার সাথে থাকা দলীয় নেতা-কর্মীরা মহিলাদের ফিরিয়ে দেয়ার চেষ্টা করে। সেখানে উপস্থিত সাংবাদিকরা এই ঘটানার ভিডিও ধারণ করতে গেলে দলীয় নেতা-কর্মীরা তাদের সাথে ধাক্কাধাক্কি করে। পরে আমি তাদের নিভৃত করার চেষ্টা করি।
আপনার দূর্নীতির বিরুদ্ধে দুইটি নিউজ করার কারনে আপনি পেটুয়া বাহিনী ডেকে সাংবাদিকদের উপর হামলা করিয়েছেন এমন প্রশ্নে তিনি বলেন, আমার সাংবাদিকদের সাথে ভালো সম্পর্ক। এমন ঘটনা ঘটবে আমি বুঝতে পারিনি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।