1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

রুমায় প্রবারণা উৎসব উপলক্ষে জেলা পরিষদের দুই লক্ষ ৫০হাজার টাকা আর্থিক অনুদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৩৪৩ ০০ বার পড়া হয়েছে

 

রুমা প্রতিনিধি

 

 

বান্দরবানের রুমায় বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে বা প্রবারণা উৎসব উদযাপন উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে রুমা উপজেলার বিভিন্ন পাড়া পর্যায়ে বৌদ্ধ বিহার, প্রবারণা উৎসব ও ওয়াগ্যোয়াই পোয়ে উদযাপন পরিষদ এবং ব্যক্তিগত আবেদনকারীদের মাঝে দুই লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান প্রদান করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। তিনি বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান ওয়াগ্যোয়াই পোয়ে ও কঠিন চীবর দান অনুষ্ঠান যাতে সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে উদযাপন করা যায়, সেই উদ্দেশ্যে এ অনুদান প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, রুমা কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি উক্যসিং মাস্টার, লুপ্রু মারমা, বৌদ্ধ ঐক্য ফ্রন্টের সহ-সভাপতি চথোয়াইপ্রু মারমা, যুব নেতা থুইনুমং মারমা ও মংক্য মারমাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে রুমা কেন্দ্রীয় উৎসব উদযাপন পরিষদের সভাপতি উক্যসিং মাস্টার জানান ওয়াগ্যেয়াই পোয়ে উপলক্ষে চার দিনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে ঐতিহ্যবাহী রথযাত্রা, ফানুস পোড়ানো, লোকনাট্য পাংখুং এর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ধর্মীয় বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদন করা হবে। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান আয়োজনের জন্য বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে উৎসব উদযাপন পরিষদ কে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন তার জন্য সম্মানিত সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এবং অনুষ্ঠানটি শুষ্ক ও সুন্দর ও আনন্দঘন ও পরিবেশে উদযাপন করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানিয়েছেন উক্যসিং মাস্টার।

উল্লেখ্য যে আগামী ৬ অক্টোবর থেকে ৮ অক্টোবর চার দিনব্যাপী না না কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে উদযাপিত হবে বৌদ্ধ ধর্মাবলম্বী মারমা সম্প্রদায়ের ওয়াগ্যেয়াই পোয়ে বা প্রবারণা উৎসব। ওয়াগ্যেয়াই পোয়েটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের হলেও এই উৎসবটি পাহাড়ি-বাঙালি সকল সম্প্রদায়ের এক মিলনমেলায় পরিণত হয়- প্রতিবছর।
এবারও তাই হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উৎসব উদযাপন কমিটির সংশ্লিস্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।