1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীকে নিয়ে উধাও মসজিদের ইমাম পারিবারিক কলহের জেরে ইমামের পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী ক্যাশলেস ভেড়ামারা পূবালী ব্যাংকে পিএলসির উদ্যোগে ক্যাশলেস ক্যাপিন উদ্বোধন ভেড়ামারায় ২৮ বোতল মাদক সিরাপ ও মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার গাজীপুর আদালত প্রাঙ্গণ থেকে পালাল ৩২ মামলার আসামি, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন মদনে তিন দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করলেন লুৎফুজ্জামান বাবর টাঙ্গাইলে যমুনা নদীর পানি অকস্মাৎ বৃদ্ধি পাওয়ায় মারাত্মক ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন রাশেদ খান ঝিনাইদহে শতাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে অনুদানের চেক এবং গাছের চারা বিতরণ

কুষ্টিয়ায় বজ্রপাতে দুইজন নিহত

রতন কুমার ঘোষ, ভেড়ামারা থানা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ ০০ বার পড়া হয়েছে

 

রতন কুমার ঘোষ

 

কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক স্থানে বজ্রপাতে এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে দৌলতপুর উপজেলার বিলগাথুয়া ও শিতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন গ্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে জামাত আলী (২৫) ও রিফায়েতপুর ইউনিয়নের শিতলাইপাড়া গ্রামের পলাশ মণ্ডলের ছেলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাইফ হোসেন তোহা (১০)।

আহত মকবুল হোসেন (৫৩) হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল শিক্ষার্থী তোহা।

এ সময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একই সময় উপজেলার বিলগাথুয়া গ্রামে একটি বাশের মাঁচায় বসে ছিলেন কৃষক জামাত আলী। এ সময় বজ্রপাতে জামাত আলী ও মককুল হো নামের দুজন আহত হন। তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জামাত আলীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার তুহিন জানান, শনিবার দুপুরে বজ্রপাতের ঘটনায় তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে দুইজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিল। চিকিৎসাধীন রয়েছেন। একজন বর্তমানে

এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, নিহত শিক্ষার্থীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর নিহতের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।