1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

কাউনিয়ার বালাপাড়া ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

মোঃ আপেল মিয়া, রংপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৫ ০০ বার পড়া হয়েছে

 

মোঃ আপেল মিয়া

 

মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রংপুরের কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের তালুক সাহেবাজ গ্রামে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, এনসিপির কাউনিয়া উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম, জামায়াতে ইসলামী বালাপাড়া ইউনিয়ন শাখার সভাপতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ বালাপাড়া ইউনিয়নের তালুক সাহেবাজ গ্রাম থেকে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে কাউনিয়া উপজেলার ছয়টি ইউনিয়নে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।