1. admin@dainiksattoprokash.com : admin :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আর কয়েক ঘণ্টা পরই বিরল পূর্ণ সূর্যগ্রহণ নিউমার্কেটে ছাত্রদল-যুবদলের সংঘর্ষ, আহত ১৫ সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল করে কর্মরতদের স্থায়ীকরণের দাবি শ্রম আইন বাস্তবায়নে সরকারের দায়িত্ব রয়েছে: শিমুল বিশ্বাস পরশুরামে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন চিরনিদ্রায় রূপাটির পরিচিত মুখ মাজেদ বিশ্বাস, স্বজনদের মাঝে শোকের ছায়া লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল কাউনিয়ায় এলজিইডির উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

খুলনায় পুলিশের অভিযানে সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার ৫ মোটরসাইকেল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৫ ০০ বার পড়া হয়েছে

 

খুলনা প্রতিনিধি

 

 

খুলনায় পুলিশের তৎপরতায় সন্দেহভাজন দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার (১০ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনার উদ্দেশ্যে জিরো পয়েন্টের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, টেক্সটাইল কলেজ পার হয়ে বাদশা হাওলাদারের মার্কেটের সামনে ফাঁকা জায়গায় পৌঁছালে পুলিশ সদস্যরা আটটি মোটরসাইকেলসহ আনুমানিক ১৬ থেকে ১৭ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখতে পান। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তিরা হঠাৎ দৌড়ে পালানোর চেষ্টা করেন।

এ সময় পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল ফেলে যায় তারা। পরে পুলিশ সদস্যরা ধাওয়া করে সন্দেহভাজন দুইজনকে আটক করতে সক্ষম হন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আব্দুল্লাহ আল মামুন (২১), পিতা-মাহাবুর রহমান, সাং-গাওঘারা এবং মো. ইমরুল গাজী (২১), পিতা-মৃত মোকসেদ গাজী, সাং-শুকতারা। তারা দুজনই বটিয়াঘাটা থানা, খুলনা জেলার বাসিন্দা।

অভিযানের সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেলও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর কাগজপত্র, মালিকানা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে। একই সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের পরিচয় ও তাদের সঙ্গে থাকা অন্যান্য ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ ও মোটরসাইকেলগুলোর সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গ্রেফতারদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া অন্য ব্যক্তিদের শনাক্ত ও তাদের বিষয়ে তথ্য সংগ্রহে কাজ করছে পুলিশ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে কেএমপির বিভিন্ন থানা এলাকায় নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্দেহজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধ প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
২০২৬ @ দৈনিক সত্য প্রকাশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।